Thursday, July 18, 2019

চন্দ্রায়ন-২ পুনরায় লঞ্চ করা হবে ২২ শে জুলাই ২.৪৩ PM এ নিশ্চিত করল ISRO: খবর ওয়ার্ল্ড

চিত্রঃ ওয়ান ইন্ডিয়া

চাঁদের দ্বিতীয় মিশন ১৫ জুলাই একটি প্রযুক্তিগত সমস্যার কারনে বন্ধ ঘোষণা করা হয়েছিল। ২২ শে জুলাই সোমবার দুপুর ২.৪৩ টায় পুনরায় চালু করা হবে জানিয়ে দিল ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) ।

প্রতিবেদন অনুযায়ী, ISRO সফলভাবে সমস্যাটি সনাক্ত করেছিল এবং অভিযানের সূচনা করার সময় ঠিক করে জুলাই মাসের শেশের দিকে।

চন্দ্রায়ন-২ ১৫ জুলাই মধ্যরাত ২.৫১ মিনিটে লঞ্চ করার সময় নির্ধারন করা হয়েছিল, কিন্তু তা লঞ্চের ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। "লঞ্চটি কারিগরি সমস্যার কারনে বন্ধ করা হয়, (লঞ্চ) উইন্ডোতে এটি চালু করা সম্ভব নয়। লঞ্চ সময়সূচী পরে ঘোষণা করা হবে" একজন ISRO কর্মকর্তা জানান।

২.৫১ টা একটা অদ্ভুত সময় এবং তারিখ (১৫ জুলাই) চন্দ্র কক্ষপথে নির্ভুলতা প্রবেশ নিশ্চিত করা ছিল। ভারতের মহাকাশ সংস্থাটি জানুয়ারির প্রথম সপ্তাহে লঞ্চটি নির্ধারন করেছিল তবে এটি ১৫ জুলাই স্থানান্তরিত করেছিল। যাইহোক, প্রথমবারের মত নয়, ভারতের প্রথম মিশনও একই রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যা রকেট টি বিস্ফোরিত হতে পারে।
 

Wednesday, July 17, 2019

HDFC Bank এবং CSC ছোট ব্যবসায়ী ও VLE দের জন্য Credit Card Launch করল 16 July,2019 -- খবর ওয়ার্ল্ড

চিত্রঃ সংগৃহীত--The news minute

নয়া দিল্লিঃ HDFC Bank এবং CSC মঙ্গলবার ছোট ব্যবসায়ী ও গ্রাম পর্যায়ের উদ্যোক্তাদের (VLE) জন্য একটি CO-Branded 'ছোট ব্যবসা মানি ব্যাক ক্রেডিট কার্ড' চালু করল। ক্রেডিট কার্ডটি বিশেষ করে VLE এবং VLE সোর্স গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে আর তাছাড়া ব্যবহারকারীদের প্রতিদিনের ব্যবসায়িক ব্যয়গুলির জন্য ক্রেডিট সহজে অ্যাক্সেস দেবে।

এই কার্ডটি HDFC ব্যাংকের MD আদিত্য পুরি এবং CSC প্রধান দীনেশ কুমার ত্যাগী কর্তৃক চালু করা হয়। বিবৃতিতে বলা হয়, কয়েকজন মহিলা VLE দের হাতে ব্যক্তিগতকৃত কার্ড হস্তান্তর করা হয়।

সারা দেশে প্রায় ৩.৬ লক্ষ CSC সেন্টার বিভিন্ন সেবা প্রদান করে আসছে। বর্তমানে প্রচলিত পরিসেবা ও পাবলিক ইউটিলিটি পরিসেবাদির জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহের পাশাপাশি কমন সার্ভিসেস সেন্টার নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ৭০,০০০ কোটি টাকা মূল্যের ব্যবসা পরিচালিত করছে, যা বিভিন্ন সামাজিক কল্যাণ প্রকল্প, আর্থিক সেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কোর্স, স্বাস্থ্যসেবা, কৃষিসেবা এবং ডিজিটাল সাক্ষরতা পরিসেবাগুলি প্রদান করে।

২০১৮ সালের জুলাই মাসে  HDFC Bank এবং CSC একটি চুক্তিতে প্রবেশ করেছিল যার অংশ হিসাবে ব্যাংকটি দূরবর্তী অবস্থানগুলিতে CSC এর সাথে যুক্ত VLE দ্বারা বিভিন্ন পন্য এবং ব্যাংকিং পরিসেবাগুলি প্রদান করবে।

ছাতা মাথায় দিয়ে নৌকার মধ্যে সন্তানের জন্ম দিলেন এক মহিলা, ছেলের নাম রাখলেন কৃষ্ণ-- খবর ওয়ার্ল্ড

চিত্র-সংগৃহীত--News18 বাংলা

চারদিকে শুধুই জল, সরকারি স্বাস্থকর্মী সাহায্য করছেন বোটে বসে। কিছুক্ষন পরে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন মহিলাটি, ঘটনাটি ঘটে অসমের বোকাখত জেলার আফালা গ্রামে।

বাসুদেবের মাথায় যেমন প্রবল বৃষ্টি বন্যার মধ্যে সদ্যোজাত কৃষ্ণ ছিল, ঠিক সেরকমই একটি ঘটনার সাক্ষী হল অসম। 

চারদিক জলের তলায়, বোটে প্রসব যন্ত্রনায় চিৎকার করছেন মা। পাশে রয়েছেন পরিবারের লোকজন এবং একজন সরকারি স্বাস্থ্যকর্মী। 

বন্যা বিধ্বস্ত অসমে বহু পরিবার ঘরছাড়া, প্রত্যেক পরিবার উচু জায়গায় খোলা ত্রান শিবিরে গিয়ে আশ্রয় নেয়। সেরকমই একটি ত্রান শিবিরে রুমি নামে ওই মহিলার প্রসব ব্যথা ওঠে। ওই জলমগ্ন এলাকার মধ্য দিয়েই নৌকা করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে মহিলাটির পরিবার। রুমির চিৎকার শুনতে পান স্থানীয় স্বাস্থ্যকর্মী ত্রৈলোক্য সাইকিয়া।

ত্রৈলোক্য ঠিক করেন এই সময় হাসপাতালে নিয়ে যাওয়া মানে আরও বিপদ ডেকে আনা, যা করার এখানেই করতে হবে। ওই স্বাস্থ্যকর্মীর কিছুক্ষন চেষ্টার পর মহিলাটি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান জন্মানোর পর রূমি তাঁর ছেলের নাম রাখতে সময় নেয়নি, নাম রাখলেন কৃষ্ণ। স্বাস্থ্যকর্মীর এই সাহায্যকে শাবাশি দিচ্ছে সবাই।

Sunday, July 14, 2019

টান টান উত্তেজনার মধ্য দিয়ে বিশ্বকাপ নিয়ে গেল ইংল্যান্ড: খবর ওয়ার্ল্ড

চিত্র: সংগৃহীত--BBC Sports
খুবই টান টান উত্তেজনার মধ্য দিয়ে বিশ্বকাপ নিয়ে গেল ইংল্যান্ড এই প্রথম বার। প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড এর স্কোর 50 ওভারে 241 রান 8 উইকেট আর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান 241 রান অল উইকেট। সুতরাং এই চমকপ্রদ ম্যাচটি টাই হয়ে গেল। এর পরে খেলা হল সুপার ওভার । সুপার ওভারে ইংল্যান্ড 6 বলে 15 রান করে আর নিউ জিল্যান্ড 6 বলে 15 রান 1 উইকেট। ICC এর নিয়ম অনুযায়ী যে দল বেশি চার মারবে সেই দলই হবে বিজেতা দল।
যেহেতু ইংল্যান্ড বেশি চার মেরেছে তাই এবারের বিশ্বকাপ টা ইংল্যান্ড নিয়ে গেল। এ পর্যন্ত ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড কেউই বিশ্বকাপ পেয়েছিল না কিন্তু এবার খুবই আকর্ষক একটি বিশ্বকাপ খেলার দেখা মিলল। 

আজ মধ্যরাতে চাঁদে রওনা দেবে চন্দ্রায়ন-২, জেনে নিন বিশেষ কিছু তথ্য--খবর ওয়ার্ল্ড

চিত্র-সংগৃহীত-হিন্দুস্থান টাইম

বিশেষ--ভারতের চন্দ্রায়ন-২ চাঁদের দক্ষিণ মেরুতে নামবে যেখানে আজ পর্যন্ত কেউ পা রাখেনি।

শ্রীহরিকোটা থেকে আজ মধ্যরাত ২ টা ৫১ মিনিটে রওনা দেবে, যাত্রা শুরুর ২ মাস পর দীর্ঘ ৩.৮৪ কিমি পথ অতিক্রম করে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরন করবে ভারতের তৃতীয় সবচেয়ে ভারী চন্দ্রযান চন্দ্রায়ন-২। চাঁদে যাওয়ার পথে সঙ্গে নিয়ে যাবে ৩.৮ টন ওজনের একটি উপগ্রহকে।

এর সব যাবতীয় যন্ত্রের ডিজাইন তৈরি হয়েছে ভারতেই। ৬৪০ টনের এই চন্দ্রযানটি (তৃতীয়) 'বাহুবলি' নামেও পরিচিত। রকেটটি ১৫ তলা বিল্ডিং এর সমান উঁচু।

আজ মধ্যরাতে শ্রীহরিকোটায় উপস্থিত থাকবেন মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। ইনি তৃতীয় রাষ্ট্রপতি যিনি সরাসরি এই চন্দ্রযানের মহাকাশ পাড়ি দেওয়া দেখবেন।

এই চন্দ্রযানটি এক হাজার কোটি টাকা খরচ করে বানানো হয়েছে যা ১.৪ টন ল্যান্ডার বিক্রমকেও বহন করবে। ইসরোর প্রধান কে.শিভন বলেন, এই ধরনের উন্নত মানের ল্যান্ডার এই প্রথম ভারতে তৈরি হল।

এই অভিযান সফল হলে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যে চাঁদের দক্ষিন মেরুতে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করবে। এর আগে এই অভিযানে সফল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিন। ইসরাইল চেষ্টা করেও ব্যর্থ হয়েছে চলতি বছরে।

প্রসঙ্গত, নাসার থেকে ২০ গুন কম খরচে এই চন্দ্রযানটি বানিয়েছে ইসরো। অভিযানের সাফল্য সফল করবে ইসরোর সমস্ত প্রচেষ্টাকে। যা মহাকাশ অভিযানের ইতিহাসে রেকর্ড।

Saturday, July 13, 2019

মর্মান্তিক মৃত্যু ঘটল যাত্রীর, কলকাতা মেট্রোর দরজায় হাত আটকে-খবর ওয়ার্ল্ড

চিত্র-সংগৃহীত-হিন্দুস্থান টাইম

আবার মৃত্যু ঘটল এক মেট্রো যাত্রীর মেট্রোর দরজায় হাত আটকে, ঘটনাটি ঘটে শনিবার কলকাতা পার্ক স্ট্রীট মেট্রো স্টেশনে। যারা ঘটনাটি দেখেছে তাদের কথা অনুযায়ী, ট্রেনে ওঠার সময় দরজার ফাঁকে হাত আটকে যায় ওই ব্যক্তির। বন্ধ হয়ে যায় দরজা ওইভাবেই এবং কিছুদূর যাওয়ার পরেই মৃত্যু ঘটে।

অভিযোগ, দরজার সেন্সরের যান্ত্রিক গন্ডগোলের জন্য এই ঘটনাটি ঘটেছে।কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন।
উত্তর ও দক্ষিণকে জোড়ার জন্য আপাতত নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত একটি লাইনে রোজ মেট্রো অতিক্রম করে ২৭.২২ কিমি।

গতিবেগে দ্রুততা আনার জন্য বিভিন্ন রুটে আরও ৫ টি লাইন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থা।

১৯৯৫ সালে কলকাতার বুকেই দেশের প্রথম এই মেট্রো চালু হয়েছিল। আর এ পর্যন্ত মোট ২৪ টি স্টেশন রয়েছে।

Thursday, July 11, 2019

ইউরোপীয় Vega নামে একটি রকেট বিস্ফোরনের পর হারিয়ে যায় - খবর ওয়ার্ল্ড

চিত্র -সংগৃহীত -BBC WORLD
  
একটি ইউরোপীয় VEGA রকেট বিস্ফোরনের পর খুব শীঘ্রই হারিয়ে গেছে জানালেন বানিজ্যিক স্পেস কোম্পানী  ARIANESPACE.

মোট ১৫ টি ভেগা রকেট এ অবধি লঞ্চ করা হয়। যার মধ্যে এই প্রথমবার ব্যর্থ হয়।

রকেট-টি ফরাসী গুয়ানা স্পেস্পোর্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দ্যেশ্যে মিলিটারি স্যাটেলাইট নিয়ে রওনা দেয়। পরে উত্তর আটলান্টিক মহাসাগরে রকেট-টি বিপর্জস্ত হয় বলে জানা যায়।

ARIANSPACE এর মিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট Luce Faberguettes বলেন, "দ্বিতীয় পর্যায়ের ইগনিশন সময়ে Lift-off এর ২ মিনিটেরও বেশি সময় পরে প্রধান বৈপরীত্য ঘটে"।

তিনি আরও বলেছেন, "ARIANESPACE এর পক্ষে আমি তাদের ক্ষতির জন্য গভীর ক্ষমা প্রার্থী"।


ব্যর্থতার কারন অবিলম্বে পরিচিত ছিল না, প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারনে তার লঞ্চ দুই বার স্থগিত ও করা হয়েছিল।

 ফরাসী ভিত্তিক ARIANESPACE চারটি স্তরের ওয়েগ রকেট সিস্টেম বাজারে বিক্রি করে যা ইটালিয়ান স্পেস এজেন্সি এবং ইউরোপীয় স্পেস এজেন্সি যৌথভাবে উন্নত করেছিল।