Wednesday, July 17, 2019

HDFC Bank এবং CSC ছোট ব্যবসায়ী ও VLE দের জন্য Credit Card Launch করল 16 July,2019 -- খবর ওয়ার্ল্ড

চিত্রঃ সংগৃহীত--The news minute

নয়া দিল্লিঃ HDFC Bank এবং CSC মঙ্গলবার ছোট ব্যবসায়ী ও গ্রাম পর্যায়ের উদ্যোক্তাদের (VLE) জন্য একটি CO-Branded 'ছোট ব্যবসা মানি ব্যাক ক্রেডিট কার্ড' চালু করল। ক্রেডিট কার্ডটি বিশেষ করে VLE এবং VLE সোর্স গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে আর তাছাড়া ব্যবহারকারীদের প্রতিদিনের ব্যবসায়িক ব্যয়গুলির জন্য ক্রেডিট সহজে অ্যাক্সেস দেবে।

এই কার্ডটি HDFC ব্যাংকের MD আদিত্য পুরি এবং CSC প্রধান দীনেশ কুমার ত্যাগী কর্তৃক চালু করা হয়। বিবৃতিতে বলা হয়, কয়েকজন মহিলা VLE দের হাতে ব্যক্তিগতকৃত কার্ড হস্তান্তর করা হয়।

সারা দেশে প্রায় ৩.৬ লক্ষ CSC সেন্টার বিভিন্ন সেবা প্রদান করে আসছে। বর্তমানে প্রচলিত পরিসেবা ও পাবলিক ইউটিলিটি পরিসেবাদির জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহের পাশাপাশি কমন সার্ভিসেস সেন্টার নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ৭০,০০০ কোটি টাকা মূল্যের ব্যবসা পরিচালিত করছে, যা বিভিন্ন সামাজিক কল্যাণ প্রকল্প, আর্থিক সেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কোর্স, স্বাস্থ্যসেবা, কৃষিসেবা এবং ডিজিটাল সাক্ষরতা পরিসেবাগুলি প্রদান করে।

২০১৮ সালের জুলাই মাসে  HDFC Bank এবং CSC একটি চুক্তিতে প্রবেশ করেছিল যার অংশ হিসাবে ব্যাংকটি দূরবর্তী অবস্থানগুলিতে CSC এর সাথে যুক্ত VLE দ্বারা বিভিন্ন পন্য এবং ব্যাংকিং পরিসেবাগুলি প্রদান করবে।

No comments:

Post a Comment