Thursday, July 18, 2019

চন্দ্রায়ন-২ পুনরায় লঞ্চ করা হবে ২২ শে জুলাই ২.৪৩ PM এ নিশ্চিত করল ISRO: খবর ওয়ার্ল্ড

চিত্রঃ ওয়ান ইন্ডিয়া

চাঁদের দ্বিতীয় মিশন ১৫ জুলাই একটি প্রযুক্তিগত সমস্যার কারনে বন্ধ ঘোষণা করা হয়েছিল। ২২ শে জুলাই সোমবার দুপুর ২.৪৩ টায় পুনরায় চালু করা হবে জানিয়ে দিল ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) ।

প্রতিবেদন অনুযায়ী, ISRO সফলভাবে সমস্যাটি সনাক্ত করেছিল এবং অভিযানের সূচনা করার সময় ঠিক করে জুলাই মাসের শেশের দিকে।

চন্দ্রায়ন-২ ১৫ জুলাই মধ্যরাত ২.৫১ মিনিটে লঞ্চ করার সময় নির্ধারন করা হয়েছিল, কিন্তু তা লঞ্চের ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। "লঞ্চটি কারিগরি সমস্যার কারনে বন্ধ করা হয়, (লঞ্চ) উইন্ডোতে এটি চালু করা সম্ভব নয়। লঞ্চ সময়সূচী পরে ঘোষণা করা হবে" একজন ISRO কর্মকর্তা জানান।

২.৫১ টা একটা অদ্ভুত সময় এবং তারিখ (১৫ জুলাই) চন্দ্র কক্ষপথে নির্ভুলতা প্রবেশ নিশ্চিত করা ছিল। ভারতের মহাকাশ সংস্থাটি জানুয়ারির প্রথম সপ্তাহে লঞ্চটি নির্ধারন করেছিল তবে এটি ১৫ জুলাই স্থানান্তরিত করেছিল। যাইহোক, প্রথমবারের মত নয়, ভারতের প্রথম মিশনও একই রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যা রকেট টি বিস্ফোরিত হতে পারে।
 

No comments:

Post a Comment