চিত্র-সংগৃহীত--News18 বাংলা
চারদিকে শুধুই জল, সরকারি স্বাস্থকর্মী সাহায্য করছেন বোটে বসে। কিছুক্ষন পরে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন মহিলাটি, ঘটনাটি ঘটে অসমের বোকাখত জেলার আফালা গ্রামে।
বাসুদেবের মাথায় যেমন প্রবল বৃষ্টি বন্যার মধ্যে সদ্যোজাত কৃষ্ণ ছিল, ঠিক সেরকমই একটি ঘটনার সাক্ষী হল অসম।
চারদিক জলের তলায়, বোটে প্রসব যন্ত্রনায় চিৎকার করছেন মা। পাশে রয়েছেন পরিবারের লোকজন এবং একজন সরকারি স্বাস্থ্যকর্মী।
বন্যা বিধ্বস্ত অসমে বহু পরিবার ঘরছাড়া, প্রত্যেক পরিবার উচু জায়গায় খোলা ত্রান শিবিরে গিয়ে আশ্রয় নেয়। সেরকমই একটি ত্রান শিবিরে রুমি নামে ওই মহিলার প্রসব ব্যথা ওঠে। ওই জলমগ্ন এলাকার মধ্য দিয়েই নৌকা করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে মহিলাটির পরিবার। রুমির চিৎকার শুনতে পান স্থানীয় স্বাস্থ্যকর্মী ত্রৈলোক্য সাইকিয়া।
ত্রৈলোক্য ঠিক করেন এই সময় হাসপাতালে নিয়ে যাওয়া মানে আরও বিপদ ডেকে আনা, যা করার এখানেই করতে হবে। ওই স্বাস্থ্যকর্মীর কিছুক্ষন চেষ্টার পর মহিলাটি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান জন্মানোর পর রূমি তাঁর ছেলের নাম রাখতে সময় নেয়নি, নাম রাখলেন কৃষ্ণ। স্বাস্থ্যকর্মীর এই সাহায্যকে শাবাশি দিচ্ছে সবাই।

No comments:
Post a Comment