Sunday, July 14, 2019

আজ মধ্যরাতে চাঁদে রওনা দেবে চন্দ্রায়ন-২, জেনে নিন বিশেষ কিছু তথ্য--খবর ওয়ার্ল্ড

চিত্র-সংগৃহীত-হিন্দুস্থান টাইম

বিশেষ--ভারতের চন্দ্রায়ন-২ চাঁদের দক্ষিণ মেরুতে নামবে যেখানে আজ পর্যন্ত কেউ পা রাখেনি।

শ্রীহরিকোটা থেকে আজ মধ্যরাত ২ টা ৫১ মিনিটে রওনা দেবে, যাত্রা শুরুর ২ মাস পর দীর্ঘ ৩.৮৪ কিমি পথ অতিক্রম করে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরন করবে ভারতের তৃতীয় সবচেয়ে ভারী চন্দ্রযান চন্দ্রায়ন-২। চাঁদে যাওয়ার পথে সঙ্গে নিয়ে যাবে ৩.৮ টন ওজনের একটি উপগ্রহকে।

এর সব যাবতীয় যন্ত্রের ডিজাইন তৈরি হয়েছে ভারতেই। ৬৪০ টনের এই চন্দ্রযানটি (তৃতীয়) 'বাহুবলি' নামেও পরিচিত। রকেটটি ১৫ তলা বিল্ডিং এর সমান উঁচু।

আজ মধ্যরাতে শ্রীহরিকোটায় উপস্থিত থাকবেন মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। ইনি তৃতীয় রাষ্ট্রপতি যিনি সরাসরি এই চন্দ্রযানের মহাকাশ পাড়ি দেওয়া দেখবেন।

এই চন্দ্রযানটি এক হাজার কোটি টাকা খরচ করে বানানো হয়েছে যা ১.৪ টন ল্যান্ডার বিক্রমকেও বহন করবে। ইসরোর প্রধান কে.শিভন বলেন, এই ধরনের উন্নত মানের ল্যান্ডার এই প্রথম ভারতে তৈরি হল।

এই অভিযান সফল হলে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যে চাঁদের দক্ষিন মেরুতে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করবে। এর আগে এই অভিযানে সফল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিন। ইসরাইল চেষ্টা করেও ব্যর্থ হয়েছে চলতি বছরে।

প্রসঙ্গত, নাসার থেকে ২০ গুন কম খরচে এই চন্দ্রযানটি বানিয়েছে ইসরো। অভিযানের সাফল্য সফল করবে ইসরোর সমস্ত প্রচেষ্টাকে। যা মহাকাশ অভিযানের ইতিহাসে রেকর্ড।

No comments:

Post a Comment